বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮
  • ৮২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ২টায় ক্লাব মিলনায়তনে সভাপতি মোহাম্মদ শাবান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় ২০১৮ সালের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন এসএ টিভি জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম এবং গীতা পাঠ করেন যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর। পরে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী। তিনি বার্ষিক রিপোর্টও পেশ করেন। অডিট রিপোর্ট পেশ করেন ক্লাবের সহযোগি সদস্য বাদল রায়। পরে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, শফিকুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, আব্দুস শহীদ, রুহুল হাসান শরীফ, মোঃ ফজলুর রহমান, হারনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী, ক্লাবের সহ-সভাপতি ইসমাঈল হোসেন, নির্মল ভট্টাচার্য্য রিংকু, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, শফিকুল আলম চৌধুরী, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, এমএ হালিম, জিয়া উদ্দিন দুলাল, প্রদীপ দাশ সাগর, শাকিল চৌধুরী, মোঃ নূর উদ্দিন প্রমূখ। বক্তারা বিদায়ী কমিটির কার্যক্রমের প্রশংসা করেন। সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক রিপোর্ট ও অডিট রিপোর্ট অনুমোদন করা হয়। সভায় বক্তাগণ দেশ ও জাতির স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার জন্য আহ্বান জানান। একই সাথে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির উপরও গুরত্বারোপ করেন। বক্তারা বলেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে যে কোন অপশক্তির মোকাবেলা করা সম্ভব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com