বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ফয়ছল হোসেন চৌধুরীর উদ্যোগে ঘোলডুবা নতুন বাজারে নৌকার মিছিল ও পথসভা

  • আপডেট টাইম বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮
  • ৭৬৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজীর নৌকা মার্কার সমর্থনে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঘোলডুবা নতুন বাজার এলাকা বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকার স্লোগানে মুখরিত ছিল। ঘোলডুবা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী নবীগঞ্জের প্রয়াত এমপি আব্দুল মান্নান চৌধুরী ছানু মিয়ার নাতি, আব্দুল মান্নান চৌধুরী ছানু মিয়া এমপি স্মৃতি পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ফয়ছল হোসেন চৌধুরীর আয়োজনে স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে নতুন বাজারে নৌকার বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নৌকার সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী দুলা মিয়ার সভাপতিত্বে ও আব্দুল মান্নান চৌধুরী ছানু মিয়া এমপি স্মৃতি পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলী হাছান লিটন এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ-বাহুবল আসনের বারবার নির্বাচিত প্রয়াত এমপি সাবেক মন্ত্রী আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর তনয় নাহেদ গাজী, সাবেক এমপি এডঃ আব্দুল মোছাব্বির এর তনয় হবিগঞ্জ জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশনের সভাপতি এডঃ সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কাজী ওবায়দুল কাদের হেলাল, এডঃ মুজিবুর রহমান কাজল, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ আব্দাল করিম, সহ-সভাপতি শেখর বাবু, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু, উপজেলা যুবলীগ নেতা খরছু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলী হাছান লিটন, নবীগঞ্জ পৌর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল তালুকদার, স্থানীয় মেম্বার জয়নাল আবেদীন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালেহ আহমদ চৌধুরী, তোফায়েল আহমদ, আজিজুল হকসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com