মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

বিজয় দিবস উপলক্ষে ফ্রেন্ড শীপ ক্লাবের র‌্যালী ও আলোচনা সভা

  • আপডেট টাইম বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
  • ৫৭০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘হাতটা বাড়াও বন্ধু হব, সুুশৃংখল সমাজ গড়ব’ শ্লেগান নিয়ে প্রতিষ্ঠিত ফ্রেন্ড শীপ ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৯টায় হবিগঞ্জ শহরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে বেলা ৩টায় শহরের যশেরআব্দা আবাসিক এলাকায় সংগঠনের প্রতিষ্ঠাতা রুবেল দাশের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সনজিব সরকার জনির পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় মুরুব্বী, ফ্রেন্ড শীপ ক্লাবের উপদেষ্টামন্ডলী, প্রতিষ্ঠা কমিটি, কার্যনির্বাহী কমিটি, সদস্য কমিটি ও মহিলা কমিটির ২ শতাধিক সদস্য। সভায় বক্তাগণ মহান বিজয় দিবস ও ফ্রেন্ড শীপ ক্লাবের পক্ষ থেকে অসহায়, দুঃস্থ, দরিদ্র মানুষের পাশে দাড়ানো ও সামাজিক উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। এতে ফ্রি ব্লাড গ্র“পিং ক্যাম্প, চারটি শিক্ষা প্রতিষ্ঠানে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত ভর্তি ও মাসিক বেতন এবং দুইটি কাপড়ের শপিং মল এর ডিসকাউন্ট কার্ড বিতরণ করা হয়। সভায় ফটিক শীল ক্লাবের পক্ষ থেকে সর্বস্তরের জনগণের কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়ার এবং সার্বিক সহযোগিতার জন্য আবেদন জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com