শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শচীন্দ্র কলেজে বিজয় দিবস উদযাপন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮
  • ৫৪৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত রবিবার শচীন্দ্র কলেজে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। কলেজ অধ্যক্ষ এসকে ফরাশ উদ্দীন আহমেদ শরীফীর সভাপতিত্বে ও প্রভাষক লতিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিজয় দিবস উদযাপন অনুষঠানের আহবায়ক প্রভাষক মোঃ মঈন উদ্দিন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক দেওয়ান রাফিউল হক খান ও গীতা পাঠ করেন সহকারি অধ্যাপক মানিক চন্দ্র চট্টাচার্য। প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্ণিং বডির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সজিব আলী। বিশেষ াতিথি ছিলেন গভর্ণিং বডির সদস্য মোঃ আবুল ফজল চৌধুরী। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক তরিকুল ইসলাম, প্রভাষক গৌতম সরকার, প্রসূণ আচার্য্য পল্লব, ক্রীড়া শিক্ষক রণজিত দাস। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মাহতাব আলী, তানভীর সিদ্দিকী তোয়াহা ও চাহিদা আক্তার ইতি। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন উদযাপন কমিটির সদস্য প্রভাষক মিহির রঞ্জন সরকার, প্রভাষক ফিরোজ মিয়া ও প্রভাষক নজরুল ইসলাম খান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com