বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি আবু জাহিরকে নির্বাচিত করতে বামৈ ইউনিয়নের সহশ্রাধিক নারীর অঙ্গীকার

  • আপডেট টাইম শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ৫৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে এমপি আবু জাহিরকে তৃতীয়বারের ন্যায় নির্বাচিত করার অঙ্গীকার ঘোষণা করেছেন লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের সহশ্রাধিক নারীরা। গতকাল দুপুরে এমপি আবু জাহিরের সমর্থনে লাখাই উপজেলার বামৈ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ আয়োজিত এক প্রচারণা সভায় তারা এই অঙ্গীকার করেন।
সভায় বক্তারা এমপি আবু জাহিরের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন এবং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানান। এ সময় উপস্থিত বামৈ ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আশা সহশ্রাধিক নারীরা হাত তুলে তাদের বক্তৃতার প্রতি সমর্থন জানান এবং আগামী নির্বাচনে এমপি আবু জাহিরকে নির্বাচিত করার অঙ্গীকার করেন।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলেয়া জাহির। ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে ও জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি রেবা চৌধুরীর পরিচালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমত আরা জলি, সহ-সভাপতি লুৎফুন্নাহার স্মৃতি, জেলা পরিষদ সদস্য রওশন আরা ভূইয়া লাকী, সালেহা বেগম চৌধুরী, জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি খুদেজা বেগম, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুনন্নেছা বেগম প্রমুখ।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহিলা আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন বেগম এবং গীতা পাঠ করেন রেবা চৌধুরী।
পরে মহিলা আওয়ামী লীগ নেত্রীরা হবিগঞ্জ শহরের হরিপুর ও নোয়াবাদ এলাকায় মহিলা আওয়ামী লীগ নেত্রীরা এমপি আবু জাহিরের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে গণসংযোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com