বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাদক সেবনের দায়ে ২ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের সাজা প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮
  • ৬১৪ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অভিযানে ২ ব্যক্তিকে মাদক সেবনের অভিযোগে আটক করেছে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত আটককৃত মাদক সেবীদের কারাদণ্ড প্রদান করেন। বুধবার বিকেলে ও সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানসহ একদল সিপাহী সন্ধ্যায় গোপায়া বাজারের এক চা স্টল থেকে এবং বিকালে বাহুবল উপজেলার নন্দনপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
মাদক নিয়ন্ত্রণ সূত্রে জানা যায়, অভিযানকালে গোপায়া বাজারের ব্রীজের নিকট একটি চা-স্টল থেকে রাজা মিয়া (৩০) কে এবং বাহুবল উপজেলার নন্দনপুর বাজারের একটি চা স্টল থেকে মোঃ সাদ্দত আলীকে উল্লিখিত এলাকা থেকে গাঁজা সেবনের অভিযোগে গাজাসহ তাকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিসেট্রট জান্নাত আরা লিসা এর আদালতে বাহুবল উপজেলার নন্দনপুর গ্রামের মৃত কুদরত আলীর পুত্র মোঃ সাদ্দত আলীকে হাজির করা হলে বিজ্ঞ আদালত সাদ্দত আলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং অপর আসামীকে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিসেট্রট রুমানা শারমিন বিথি এর আদালতে সদর উপজেলার গোপায়া ইউনিয়নের রাঙ্গেরগাও গ্রামের সুন্দর আলীর পুত্র রাজা মিয়াকে হাজির করলে বিজ্ঞ আদালত আটককৃত আসামীকে মাদক সেবনের অভিযোগে ৭ দিনের বিশ্রাম কারাদণ্ড প্রদান করেন। পরে দন্ড-প্রাপ্ত আসামীদেরকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।॥

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com