শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

দূর্জয় হবিগঞ্জ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে কাস্তে মার্কার নির্বাচনী প্রচারনা শুরু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮
  • ৫৯৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বামগণতান্ত্রিক জোটের জেলার নেতৃবৃন্দ দূর্জয় হবিগঞ্জ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে কাস্তে মার্কার নির্বাচনী প্রচারনা শুরু করা হয়। গতকাল ১০ ডিসেম্বর সোমবার বিকাল ৪টায় জোটের নেতৃবৃন্দ এই প্রচার কাজে অংশ নেন। থানা রোড, হাসপাতাল রোড, বেবীস্টেন্ড রোডে গণসংযোগ শেষে স্থানীয় মোতালিব চত্বর ও আনোয়ারপুর বাইপাস পয়েন্টে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এ সকল পথসভায় বক্তব্য রাখেন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কমরেড হাবিবুর রহমান, জেলা বাসদ সমন্বয়ক এডঃ জুনায়েদ আহমেদ, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা মোশারফ হোসেন খান শান্ত, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হুমায়ুন খান, কৃষকনেতা মোঃ সামছু মিয়া, সিপিবি নেতা রনজিত সরকার, সাহেব আলী ও কাস্তে মার্কার প্রার্থী পীযূষ চক্রবর্তী প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন সময় এসেছে দূর্নীতিবাজ ও লুটেরাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। আওয়ামী মহাজোট ও বিএনপি ঐক্যফ্রন্টের বাইরে কাস্তে মার্কায় ভোট দিয়ে আসুন একটি দূর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করি। একটি আদর্শহীন রাজনীতির পরিবর্তে একটি নীতির রাজনীতি চালু করি। একমাত্র জনগণই পারেন ভোটের মাধ্যমে লুটেরা, দূর্নীতিবাজদের পরাস্ত করতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com