রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

কাটাখালীতে ২৫ রাউন্ড রাবার বুলেট ও ১৯ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ ॥ গুনই ও কাটাখালি গ্রামে পৃথক দু’টি সংঘর্ষে আহত শতাধিক

  • আপডেট টাইম রবিবার, ৬ এপ্রিল, ২০১৪
  • ৫৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলায় পৃথক দু’টি স্থানে সংঘর্ষে শতাধিক আহত হয়েছে। গতকাল বানিয়াচং উপজেলার গুনই ও হবিগঞ্জ সদর উপজেলার কাটাখালি গ্রামে সংঘর্ষের ঘটনাগুলো ঘটেছে। কাটাখালী গ্রামের সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে পুলিশ ২৫ রাউন্ড রাবার বুলেট ও ১৯ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গুনই গ্রামের ইজ্জত আলীর একটি গরু একই গ্রামের কদ্দুছ মিয়ার জমির ফসল খেয়ে নষ্ট করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ৫০ জন আহত হয়। আহতদের মধ্যে আবদুল গফুর (৬০), জমির আলী (১৬), কাউসার আলী (৩৫), ইজ্জত আলী (৫০), হাফিজুর রহমান (৩০), গনি মিয়া (৪৫), কদ্দুছ মিয়া (৫০), জমির মিয়া (২২)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর দিকে কাটাখালি গ্রামের চুরির ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ আলী ও হাজী ডেঙ্গু মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৫০ জন আহত হয়। আহতদের মধ্যে-কিতাব আলী (৩৫), মানিক মিয়া (৫০), তাজ উদ্দিন (২৫), নুর আলম (১২), খোকন (১০), আব্দুল কাদির (৫০), সোহাগ (১৪), জিতু মিয়া (২৫), আব্দুল মজিদ (৪০), জয়নাল মিয়া (২৮), সানু মিয়া (২৭), আওয়াল মিয়া (২৯)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com