শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

আদালত প্রাঙ্গণে বাদী বিবাদীগণের মাঝে সংঘর্ষ

  • আপডেট টাইম বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮
  • ৬৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আদালত প্রাঙ্গণে বাদী ও বিবাদীগণের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতরা জানান, শায়েস্তাগঞ্জ চরনূর আহমদ গ্রামের শফিক মিয়া ও তার স্ত্রী আনোয়ারার উপর নির্যাতন ও বাড়িঘরে হামলা-ভাংচুর করে প্রতিবেশি শুকুর আলীর পুত্র বাচ্চু মিয়ার লোকজন। এ ঘটনায় আনোয়ারা বাদী হয়ে হবিগঞ্জ ফৌজদারী আদালতে কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। গতকাল মঙ্গলবার আদালতে হাজিরা দিয়ে বারান্দায় আসলে বাচ্চু মিয়া, শাহীন মিয়া ও তাহির মিয়াসহ একদল লোক শফিক ও আনোয়ারার উপর হামলা চালায়। এক পর্যায়ে দু’পক্ষের মাঝে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় শফিক মিয়া, আনোয়ারা বেগম, রিনা বেগম, আমির আলী ও স্কুল ছাত্র হৃদয়কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষ চলাকালে কোর্ট পুলিশ ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com