বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮
  • ৬৩০ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ২০০ফুট দূরে নিশাপট রাস্তার ব্রীজের নিচে থেকে সুভল দেব (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয় লোকজন সকালে লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানালে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ও একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে। পরে পিভিআইয়ের একটি টিম মরদেহের আঙ্গুলের চাপ সংগ্রহ করার পর লাশ থানায় নিয়ে আসা হয়।
জানা যায়, সুভল শায়েস্তাগঞ্জ প্রান আরএফএল কোম্পানির কর্মচারী। সে ওই কোম্পানীর ১১নং ভাইক সেকশনে কাজ করে। শায়েস্তাগঞ্জ উপজেলার পুর্ব বড়চর গ্রামের মৃত বজেন্দ্র দেবের পুত্র।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com