রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ৬ এপ্রিল, ২০১৪
  • ৪৪৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে আউস উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা প্যাকেজ ২০১৪ এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় এ উপলক্ষে গতকাল শনিবার সকালে উপজেলা হল রুমে আলোচনা ও বিতরণী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য এড. মাহবুব আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহ মোঃ মুসলিম, সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান, পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা, কৃষি অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষ্ণচন্দ্র হোর, উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক, বিএডিসির সিনিয়র সহকারী পরিচালক হারুন-অর-রশিদ, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ঋষিকেশ ভট্টাচার্য্য সহ উপকারভোগী কৃষক। সভা শেষে আন্দিউড়া ইউনিয়ন ও পৌর সভার ৩শ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উপসি আউস ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয় এবং সেচ সহায়তা বাবদ ব্যাংক একাউন্টের মাধ্যমে তালিকাভূক্ত প্রতি কৃষককে ৩শ টাকা ভর্তূকী প্রদান করা হয়। প্রধান অতিথি এডভোকেট মাহবুব আলী কৃষকদের মধ্যে এ কৃষি উপকরণ তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com