সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ-১-আসনে রেজা কিবরিয়াসহ ৪ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

  • আপডেট টাইম সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮
  • ৬৯৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ সংবাদদাতা ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে গণফোরাম মনোনীত ড.রেজা কিবরিয়াসহ ৪প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। গতকাল রোববার নবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মনিরুজ্জামানের কাছ থেকে ড. রেজা কিবরিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তাঁর চাচাতো ভাই শাহ গোলাম মোর্শেদ ও শাহ মোস্তাকিন আলী। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোশাহিদ আলম মুরাদসহ আরো কয়েকজন। এছাড়া বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাংসদ শেখ সুজাত মিয়ার পক্ষে মনোনয়ন তুলেছেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। অপরদিকে লন্ডন প্রবাসী সমাজ সেবক অধ্যাপক আব্দুল হান্নান এবং আবু হানিফ আহমদ হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com