শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

জেলা যুবসংহতির নেতা বাচ্চু চৌধুরীর ইন্তেকাল

  • আপডেট টাইম শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮
  • ৬৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবসংহতির নেতা বানিয়াচং উপজেলার উপজেলার সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর নিবাসী মোঃ বাচ্চু মিয়া চৌধুরী বৃহস্পতিবার রাত ৯টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪২) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদজুম্মা মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজে জাতীয় যুবসংহতি হবিগঞ্জ জেলা সভাপতি প্রভাষক এসএম লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শেখ জালাল, অপু আহমেদ রওশনসহ এলাকার মুরুব্বীয়ান জানাজার নামাজে অংশগ্রহন করেন। এদিকে হবিগঞ্জ জেলা যুবসংহতির নেতা মোঃ বাচ্চু মিয়া চৌধুরী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ফখরুল হাসান শাহজাদা, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক শংকর পাল, জেলা যুবসংহতির সভাপতি প্রভাষক এসএম লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শেখ জালাল প্রমূখ। নেতৃবৃন্দ মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের কাছে সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com