সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

জেলায় ১ বছরে স্বাভাবিক প্রসব সাড়ে ৫ সহশ্রাধিক

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮
  • ৬৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২০১৭’র জুলাই থেকে এ বছরের জুন পর্যন্ত ১ বছরে হবিগঞ্জের বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা গ্রহণ করেছেন ৫ হাজার ৮৪২ জন মা। ২০১৮ সনের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ৪ মাসে আরো ১ হাজার ৫৮৭ জন গ্রহণ করেন এই সেবা। যা দেশের অন্যান্য জেলার তুলনায় অনেক বেশি।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুর ১টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অ্যাডভোকেসি সভা এবং প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
হবিগঞ্জ জেলায় ৭২টি’র মধ্যে ৪০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ২৪ ঘন্টা সেবা প্রদান করে। যে কারণে প্রতিষ্ঠানিক ডেলিভারীর দিকে আগ্রহী হচ্ছেন সাধারণ মানুষ। এতে কমছে মা ও শিশু মৃত্যুর হার। বিশেষ করে দেশের যে কোনও জেলার চেয়ে হবিগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরতরা অনেক বেশি সক্রিয় বলেও জানানো হয় এই প্রেস ব্রিফিংয়ে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর হবিগঞ্জের উপ-পরিচালক ডাঃ নাসিমা খানম ইভা জানান, এসব কেন্দ্র থেকে ২০১৭ থেকে ১৮ পর্যন্ত ১ বছরে আড়াই হাজার মহিলা এবং ৪ হাজার ১৫০ জন পুরুষ স্থায়ী পরিবার পরিকল্পনা গ্রহণ করেছেন। দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি এসব সেবা নিশ্চিতের লক্ষ্যেই সারাদেশের ন্যায় হবিগঞ্জে ২৪ থেকে ১৯ নভেম্বর পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ পালন করা হচ্ছে।
হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে হবিগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ নাসিমা খানম ইভা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সফিউল আলম, হবিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ঈসমাইল হোসেন, সাবেক সভাপতি ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, বিটিভি’র হবিগঞ্জ প্রতিনিধি মোঃ আলমগীর খান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডঃ শাহ ফখরুজ্জামান বক্তৃতা করেন। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া উপস্থাপন করেন হবিগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক মীর সাজেদুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com