শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের ৪টি আসনেই বিএনপির নিরঙ্কুশ বিজয় নবীগঞ্জে ব্যালট ছিড়ে ফেলাসহ দুর্ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য প্রবাসী গোলাম রসুলকে কারাদন্ড হবিগঞ্জে ১৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত বানিয়াচংয়ে বিএনপি-খেলাফত মজলিস প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ॥ ১ জনের কারাদন্ড হবিগঞ্জ-৩ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী জিকে গউছকে জামায়াত প্রার্থীর অভিনন্দন আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ

বানিয়াচংয়ে বিএনপি-খেলাফত মজলিস প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ॥ ১ জনের কারাদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বিএনপি ও খেলাফত মজলিস প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তাৎক্ষণিক কেন্দ্রে অবস্থানরত আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। তাকে ২ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। ওই উপজেলার মন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। মিডিয়ার দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার আখি রাণী দাস বলেন, ভোটকেন্দ্রে আসলে কোন ঘটনা ঘটেনি। এটি ভোটকেন্দ্রের বাইরে কিছু মানুষের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। এ সময় হট্টগোল হয়। তাৎক্ষণিক কেন্দ্রে দায়িত্বপালনকারী আইনশৃংখলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করেন। পরে খবর পেয়ে বিজিবি, র‌্যাব, পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখনও পর্যন্ত সর্বত্র পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, পরবর্তীতে সেনাবাহিনী কেন্দ্রের পার্শ্ববর্তী একজনের বাড়িতে অভিযান চালিয়ে একজনকে আটক করে ২ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে মন্দরী গ্রামের কয়েকজন লোক আওয়ামী লীগ সমর্থকদের হুমকি দেন। এ নিয়ে বিএনপি এবং জামায়াত সমর্থিত খেলাফত মজলিস প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন একে অপরের উপর হামলা চালালে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com