শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের ৪টি আসনেই বিএনপির নিরঙ্কুশ বিজয় নবীগঞ্জে ব্যালট ছিড়ে ফেলাসহ দুর্ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য প্রবাসী গোলাম রসুলকে কারাদন্ড হবিগঞ্জে ১৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত বানিয়াচংয়ে বিএনপি-খেলাফত মজলিস প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ॥ ১ জনের কারাদন্ড হবিগঞ্জ-৩ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী জিকে গউছকে জামায়াত প্রার্থীর অভিনন্দন আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ

হবিগঞ্জে ১৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গতকাল ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্টিত হয়েছে। নির্বাচনে হবিগঞ্জের ৪টি আসনে ২৫ জন প্রার্থীর মধ্যে ১৬ জন প্রার্থীর জামাত বাজেয়াপ্ত হয়েছে। কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়। হবিগঞ্জ-১ আসনে জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোহাম্মদ বদরুর রেজা, প্রাপ্ত ভোট ৫ হাজার ২৭২টি ও জাতীয় সমাজতান্ত্রিকদল বাসদ এর প্রার্থী কাজী তোফায়েল আহমেদ প্রাপ্ত ভোট ৬৪৪টি। হবিগঞ্জ-২ আসনে জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন-স্বতন্ত্র প্রার্থী আফছার আহমেদ রূপক, প্রাপ্ত ভোট ১ হাজার ৮৪৩টি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল মোক্তাদির চৌধুরী অপু, প্রাপ্ত ভোট ৯৪১টি ও জাতীয় সমাজতান্ত্রিকদল বাসদ এর প্রার্থী লুকমান আহমদে তালুকদার, প্রাপ্ত ভোট ৪৪৮টি। হবিগঞ্জ-৩ আসনে জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন-ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মহিব উদ্দিন আহমেদ সোহেল, প্রাপ্ত ভোট ৫ হাজার ৪৪৩টি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল মুমিন চৌধুরী, প্রাপ্ত ভোট ১ হাজার ২৫৯টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী এসএম সরওয়ার, প্রাপ্ত ভোট ১৪ হাজার ১৩৩টি এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শাহিনুর রহমান, প্রাপ্ত ভোট ১৩২টি। হবিগঞ্জ-৪ আসনে জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন-১১ দল মনোনীত প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, প্রাপ্ত ভোট ২৬ হাজার ৪৬৬টি, স্বতন্ত্র প্রার্থী হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, প্রাপ্ত ভোট ৬৫২টি, প্রার্থী ইঞ্জিনিয়ার এস এ সাজন, প্রাপ্ত ভোট ৬১৯টি, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী শাহ মোঃ আল আমিন, প্রাপ্ত ভোট ৫৩৬টি, জাতীয় সমাজ তান্ত্রিকদল বাসদ এর প্রার্থী মুজিবুর রহমান, প্রাপ্ত ভোট ৩২৯টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী রাশেদুল ইসলাম খোকন, প্রাপ্ত ভোট ৪৮৪টি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী রেজাউল মোস্তাফা, প্রাপ্ত ভোট ৪৮৪টি। হবিগঞ্জ-৩ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী
জিকে গউছকে জামায়াত প্রার্থীর অভিনন্দন স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছকে অভিনন্দন জানিয়েছেন জামায়াত ইসলামীর দাড়ি পাল্লা প্রতীকের প্রার্থী কাজী মহসিন আহমদ। রাত ৯টার দিকে ফেসবুক পোস্টে তিনি অভিনন্দন জানান। এ আসনে মোট ভোট রয়েছে ৪ লাখ ১৫ হাজার ৫৭৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৩ হাজার ২৯৮ জন, মহিলা ভোটার ২ লাখ ৬ হাজার ২৬২ জন এবং হিজরা ভোটার আছেন ১৩ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৩৭টি। এখানে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬ জন প্রার্থী। এ আসনে ৫৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ পেয়েছেন ৫৮ হাজার ৪৫৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী কাজী মহসিন আহমদ পান ১৭ হাজার ৫০৩ ভোট। গণভোটে হ্যা এর পক্ষে পড়েছে ১৬ হাজার ৯৭১ ভোট এবং না এর পক্ষে ১১ হাজার ১৯৬ ভোট।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com