বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের কামড়াপুর হামলায় একই পরিবারের ৬ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ২১ নভেম্বর, ২০১৮
  • ৬১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের কামড়াপুরে হামলায় একই পরিবারের মহিলাসহ ৬ জন আহত হয়েছে। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, শহরের কামড়াপুর এলাকার আশরাফ উদ্দিন ও একই এলাকার আহাম্মদ আলীর মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন আহাম্মদ আলীর বাড়িতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আক্রমন চালায়। এতে একই পরিবারের ৬ জন আহত হয়। এ সময় ঘরবাড়িও ভাংচুর করা হয়। আহতরা হলেন-আহাম্মদ আলী, তার স্ত্রী রাবেয়া খাতুন, ছেলে নজরুল ইসলাম, রায়হান, ইমরান ও পুত্রবধু নুরজাহান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com