বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাইপাস সড়কে ঘাতক বাস কেড়ে নিল স্কুলছাত্রের প্রাণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮
  • ৫৭৪ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে বাসচাপায় এক স্কুলছাত্রের প্রাণহানী ঘটেছে। গতকাল সোমবার দুপুরের দিকে বাইপাস সড়কের বাস টার্মিনালের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত স্কুলছাত্রের নাম সৌরভ মিয়া। সে শহরের মোহনপুর এলাকার ফজলু মিয়ার ছেলে এবং স্থানীয় টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল সৌরভ। পথে বাইপাস সড়কের বাস টার্মিনালের কাছে সিলেট থেকে আসা হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি সাহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com