বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে স্ত্রীকে ফিরিয়ে না আনায় ॥ বড় ভাইকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮
  • ৮৪৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুরমা চা বাগান মাহজিল বস্তিতে এ ঘটনা ঘটে। নিহতের নাম দুলাল বোনার্জি (৩৫)। ঘাতক ছোট ভাইয়ের নাম মনিশংকর বোনার্জি (২৬)। তারা ওই এলাকার শিবচরণ বোনার্জির ছেলে। মনিশংকরের স্ত্রীকে পিতার বাড়ি থেকে ফিরিয়ে না আনায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে বলে জানা গেছে। নিহত দুলাল বোনার্জির স্ত্রী শিউলী বোনার্জি জানান, প্রায় দেড় বছর আগে তার দেবর মনিশংকর বোনার্জি পার্শ¦বর্তী চুনারুঘাট উপজেলার পারকুল চা বাগানের অধির বোনার্জির মেয়ে রিসতা বোনার্জিকে বিয়ে করে। বিয়ের পর থেকে মনিশংকরের সঙ্গে তার স্ত্রী রিসতা বোনার্র্জির সম্পর্ক ভাল যাচ্ছিল না। স্বামী স্ত্রী মধ্যে প্রায়ই কলহ হত। এক পর্যায়ে রিসতা বোনার্জি তার বাবার বাড়ি চলে যায়। স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য মনিশংকর তার বড় ভাই দুলাল বোনার্র্জিকে প্রায়ই চাপ প্রয়োগ করত। চাপে পড়ে ছোট ভাইয়ের স্ত্রী রিসতাকে বাড়ি নিয়ে আসার জন্য দুলাল বোনার্জি একাধিকবার পারকুল চা বাগানে যান। কিন্তু রিসতা কোনভাবেই মনিশংকরের সংসারে আসতে রাজি হননি। এতে বড় ভাই দুলাল বোনার্জির উপর ক্ষুব্ধ হয় মনিশংকর। প্রায়ই দু’জনের মধ্যে কথা কাটাকাটি হত। এর জের ধরে গতকাল মঙ্গলবার সকালে দুলাল বোনার্জী ঘরের বারান্দায় বসে টিভি দেখছিলেন। এ সময় মনিশংকর অতর্কিতভাবে দুলাল বোনার্জিকে দা দিয়ে গলায় কুপিয়ে হত্যা করে বাগানের ভিতর পালিয়ে যায়। খবর পেয়ে মাধবপুর পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলী বোনার্জি বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘাতক মনিশংকরকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।
এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহম্মেদ এবং মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com