বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে গাছের সাথে বাসের ধাক্কা লেগে ২০ যাত্রী আহত

  • আপডেট টাইম শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮
  • ৫৮৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে গাছের সাথে বাসের ধাক্কা লেগে ২০ যাত্রী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল বড় মসজিদের নিকটে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উল্লেখিত সময় ঢাকা থেকে সিলেটগামী যুগান্তর পরিবহণের একটি যাত্রীবাহী বাস উপজেলার সাতাইহাল এলাকায় পৌঁছামাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী একটি গাছের সঙ্গে মারাত্মকভাবে ধাক্কা লাগে। এতে করে যাত্রীবাহী বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় যাত্রীবাহী বাসের ২০ যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com