সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আহত গোলাম মোস্তফা রফিককে দেখতে হাসপাতালে এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ৫ নভেম্বর, ২০১৮
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সড়ক দূর্ঘটনায় আহত হবিগঞ্জ প্রেসকাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিককে দেখতে গিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে তাকে দেখতে যান। এ সময় এমপি আবু জাহির আহত গোলাম মোস্তফা রফিকের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন এবং কিছু সময় তার শয্যা পাশে অবস্থান করেন। এমপি আবু জাহির দ্রুত তার সুস্থতা কামনা করেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় পরিষদের সদস্য ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী, মেডিকেল অফিসার ডাঃ দেবাশীষ দাশ প্রমুখ।
উল্লেখ্য গত ২৯ অক্টোবর তিনি শায়েস্তাগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে হবিগঞ্জ শহরে আসার পথে ভাদৈ এলাকায় মোটরসাইকলে দুর্ঘটনায় আহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com