সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

  • আপডেট টাইম সোমবার, ৫ নভেম্বর, ২০১৮
  • ৬১৫ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ সংবাদদাতা ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে সিএনজি-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বরকত মিয়া (২৮) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।
রবিবার বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বিজনারপাড় নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত বরকত মিয়া উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল বনগাঁও গ্রামের মৃত আব্দুল বারিকের পুত্র। বরকত নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
জানা যায়, উল্লেখিত সময় বরকত মিয়া মোটর সাইকেল যোগে আউশকান্দি থেকে পানিউমদা যাওয়ার পথে দেবপাড়া ইউনিয়নের বিজনারপাড় নামকস্থানে পৌঁছামাত্রই বিপরীতদিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত হন মোটর সাইকেল আরোহী বরকত মিয়া।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বরকত মিয়ার মৃত্যু হয়। বরকত মিয়ার মৃত্যুতে তার বাড়িতে চলছে শোকের মাতম। এদিকে ছাত্রদল নেতার মৃত্যুর সংবাদ শোনে তাৎক্ষণিক বাড়িতে ছুটে যান নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলিসহ ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় তারা বরকতের রূহের মাগফেরাত কামনা করেন এবং পরিবার পরিজনদের শান্তনা দেন।
ইউপি সদস্য হাজী দুলাল মিয়া মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, আজ সোমবার তার জানাযার নামাজের পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। শেরপুর হাইওয়ে পুলিশের এসআই মোজাম্মেল হক এর সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com