সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

উত্তরণ সংসদ-এর খেলোয়াড়দের মধ্যে ক্রিকেটের ড্রেস প্রদান করলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আউয়াল

  • আপডেট টাইম রবিবার, ৪ নভেম্বর, ২০১৮
  • ৬৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘উত্তরণ সংসদ’-এর ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে রঙিন ড্রেস প্রদান করেছেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল। এ উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যা ৭ টায় শহরের পুরান মুন্সেফীস্থ রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উত্তরণ সংসদের সভাপতি আহমেদ কবির আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল।
এতে বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল হক সুজা, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম খান, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন, সুমন রায়, কামরুল হুদা চৌধুরী সুমন, মুরাদ ইবনে সালাম, রিন্টু রায়, সৈয়দ রূহেব হোসাইন, নিয়াজ আহমেদ পাপ্পু, আরিফ হোসাইন রিয়াদ, মিজু আহমেদ রতন, মাহমুদুল হাসান চৌধুরী রকি প্রমূখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে অতিথের ন্যায় আগামী দিনেও উত্তরণ সংসদের সফলতা কামনা করেন। সভা শেষে খেলোয়াড়দের হাতে রঙিন ড্রেস তুলে দেন প্রধান অতিথি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com