বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ২ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮
  • ৬৮৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ইয়াবার চালানসহ এক পাচারকারীকে আটক করেছে হবিগঞ্জের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক পাচারকারীর নাম নেকবর মিয়া (৩৫)। তিনি মাধবপুর উপজেলার পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী চতুরপুর গ্রামের ওহাব মিয়ার ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ২ হাজার পিস। গতকাল বৃহষ্পতিবার দুপুরে মাধবপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ পরিদর্শক মোঃ খায়রুল আলম জানান, ইয়াবার বিশাল চালান পাচার করার জন্য সড়ক পথে নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে হবিগঞ্জর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ খায়রুল আলমের নেতৃত্বে ইয়াবার চালানসহ তাকে আটক করা হয়। আটকের পর তাকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ডিউটি অফিসার শিবানী দাস জানান, এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেকবরের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com