বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে ৮ কোটি টাকা ব্যয়ে ৩টি কাজের ভিত্তিপ্রস্তর ও ১টি কাজের উদ্বোধন করলেন এমপি মজিদ খান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮
  • ৬১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, দেশরতœ শেখ হাসিনা সরকার মতায় এসে দশ বছরে দেশের যে উন্নয়ন করেছেন; স্বাধীনতা পর কোন সরকার এত উন্নয়ন করতে পারেনি। দেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। সরকারের উন্নয়নের বার্তা মানুষের ঘরে ঘরে পৌছে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। দেশের চলমান উন্নয়নের অগ্রযাত্রাকে তরান্বিত করতে নৌকায় ভোট দিয়ে দেশের সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এমপি আব্দুল মজিদ খান।
গতকাল ৮০ লাখ টাকা ব্যয়ে আজমিরীগঞ্জের পশ্চিমভাগ উচ্চ বিদ্যালয়ে নব নির্মিত ভবন উদ্বোধন, ২ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে পশ্চিমভাগ উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে শিবপাশা আব্দুল কদ্দুছ নূরীয়া দাখিল নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর ও ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে শিবপাশা উচ্চ বিদ্যালয়ে উর্ধমূখী ৩য় ও ৪র্থ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে শিবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শিবপাশা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান মহোদয় এসব কথা বলেছেন।
তিনি আরো বলেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি তথ্য প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধণ করে চলেছে। ষড়যন্ত্রের সকল বেড়াজাল ছিন্ন করে নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বে অনন্য নজির স্থাপন করেছেন। উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখার স্বার্থে আগামী নির্বাচনেও নৌকার বিজয়কে সুনিশ্চিত করার ল্েয সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান তিনি।
শিবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম আজাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী, জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হাসান, শিবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তকছির মিয়া, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবুল হোসেন। বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবুল রায়, যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান সজীব, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহিদ হাসান জীবন, উপজেলা ছাত্রলীগ নেতা টিপু সুলতান, আমীর হোসেন, যুব লীগ নেতা ইয়াউর মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com