বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গের ইকরামে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮
  • ৫৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ইকরাম পূর্ব তানোয়ারপাড় সড়কের পাশ থেকে অজ্ঞাত পুরুষ (৫৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় সুজাতপুর ফাঁড়ির ইনচার্জ আলা আমিনের নেতৃত্বে একদল পুলিশ ওই লাশ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে গতকাল শনিবার সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে স্থানীয় লোকজন ওই সড়কের পাশে এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন যাবত ওই ব্যক্তি পাগল বেশে এলাকায় ঘুরাঘুরি করতে দেখা যায়। ময়নাতদন্ত শেষে লাশটি আঞ্জুমানে মফিজুলের নিকট প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com