মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

প্যারিসে নবীগঞ্জ সমাজকল্যাণ সমিতির আলোচনা সভা-দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮
  • ৬৭৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ফ্রান্সের প্যারিসে নবীগঞ্জ সমাজকল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আর্তসামাজিক ও মানবতার সেবায় ব্রত হয়ে অসহায় গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে আমরা অঙ্গীকার নিয়ে যাত্রা শুরে করে এই সামাজিক সংগঠনটি।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মনসুর আলী। এতে আরও বক্তব্য দেন, নবীগঞ্জ সমাজ কল্যাণ সমিতির, সভাপতি শেখ আরিফ হোসেন, সিনিয়র সহসভাপতি রাসু রহমান, সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী, সহসভাপতি নুরুল ইসলাম, কোষাধক্ষক্ষ, কামরুল জামান বাবুল, জাহির আহমেদ, আসাব চৌধুরী, সদস্য সলিমুল্লাহ, আমন্ত্রিত অতিথি মাসুম আহম্মেদ ও কামরুল হাসান সেলিম প্রমুখ।
সংগঠনের সভাপতি শেখ আরিফ হোসেন তার বক্তব্যে বলেন, আমাদের এই সংগঠন কারো ব্যক্তি স্বার্থের জন্য গঠিত হয়নি। নবীগঞ্জ সমাজ কল্যান সমিতি (ফ্রান্স) গঠিত হয়েছে শুধু মাত্র বাংলাদেশের অসহায় ও গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা এ সংগঠনের সকল সদস্য মাসিক চাঁদা দিয়ে এই সংগঠনকে আরো শক্তিশালী বেগবান করে গড়ে তুলবো এবং সঞ্চিত অর্থ দিয়ে দেশের গরীব অসহায় বাস্তহারা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করাই আমাদের মূল লক্ষ্য।
এতে আরো উপস্থিত ছিলেন, মহসিন উদ্দিন খাঁন লিটন, দুলাল আহমেদ, সোহাদ আহমেদ, সুলতান আহমেদ, সৈয়দ সোহান আহমেদ, রিন্জল আহমেদ, জুনেদ মিয়া, মিনহাজ মিয়া, জনি আহমেদসহ আরো অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com