বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে যুবদল ও ছাত্রদল নেতাকে গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট টাইম বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮
  • ৫৬৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি নুর আলী ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রুকন চৌধুরীকে গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা যুবদল।
গতকাল মঙ্গলবার সংবাদপত্রে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিন্দা ও প্রতিবাদ জানান যুবদল নেতৃবৃন্দ। নবীগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-হেলাল, সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপন, সহ-সভাপতি আব্দুর রকিব, আব্দুল বাছিত রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চৌধুরী, আব্দুল মুকিত, যুবনেতা পিন্টু পৌরকায়স্ত, আবু বক্কর, সিদ্দিকী, হুসাইন আহমেদ, তজ্জমুল হোসেন চৌধুরী, রোপন আহমেদ, কিবরিয়া চৌধুরী ও ওসমান মিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, নির্বাচনকে সামনে রেখে জনগণের কাছ থেকে জাতীয়তাবাদী দলকে দূরে রাখার জন্যই সারাদেশের ন্যায় নবীগঞ্জে গায়েবি মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানী করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াসহ সকল রাজবন্দী নেতাকর্মীর মুক্তির দাবি জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com