মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

লাখাইয়ে সংঘর্ষে যুবক নিহত ॥ ১০ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮
  • ৬৯৭ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আব্দুল হাকিম মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের মৃত অহিদ মিয়ার পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোড়াকরি গ্রামের কাইয়ুম মিয়া ও হাফিজ মিয়ার লোকজনের মাঝে মোড়াকরি বাজারে একটি জায়গায় সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনা কেন্দ্র করে ঘটনার দিন উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আব্দুল হাকিম গুরুতর আহত হয়। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ১০ জন আহত হয়।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com