শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

মাধবপুরে ইয়াবা-গাজাঁসহ ৪ পাচারকারী গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮
  • ৬১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ১০২ পিস ইয়াবা সহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে। গোপন সুত্রে খবর পেয়ে মাধবপুর থানার এসআই কামাল হোসেন সোমবার দুপুরে রতনপুর- ছাতিয়াইন সড়ক থেকে ২০ কেজি গাঁজা সহ ৩ জন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের ফজলু মিয়ার ছেলে হানিফ মিয়া (২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কামালমুড়া গ্রামের নানু মিয়ার ছেলে আকরাম (২৬) আখাউড়া উপজেলার সিঙ্গারবিল গ্রামের মতিউর রহমানের ছেলে হৃদয় মিয়া (২৩)। এছাড়া সোমবার ভোর রাতে মাধবপুর থানার এসআই লিটন ঘোষ নয়াপাড়া মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবা সহ ওই এলাকার জিতু মিয়ার ছেলে বিল্লাল (৩০) কে গ্রেফতার করেছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com