সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

হবিগঞ্জ-৪ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী রানার পূজা মন্ডপ পরিদর্শন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ৬১৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ৫ শতাধিক মোটর সাইকেল মোটর সাইকেল নিয়ে বিশাল নির্বাচনীয় শোডাউন ও পূজামন্ডপ করেছেন হবিগঞ্জ-৪ চুনারুঘাট ও মাধবপুর আসনের আওয়ামীলীগের মনোনীত প্রত্যাশী সাবেক সমাজ কল্যাণমন্ত্রী মরহুম এনামুল হক মোস্তফা শহীদের পুত্র আওয়ামীলীগ নেতা নিজামুল হক মোস্তফা শহীদ রানা। গতকাল বিকেলে তিনি সায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে মোটর সাইকেল শোডাউন নিয়ে প্রচারণা শুরু করেন। শোডাউনটি চুনারুঘাট প্রধান সড়ক হয়ে বাজার প্রদক্ষিণ করেন। এ সময় রাস্তায় দাড়িঁয়ে সাধারণ জনগণ তাকে অভিবাধন জানান।
পরে মোটর সাইকেল শোডাউনসহ তিনি দেউন্দি চা বাগানের পূজামন্ডপসহ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজা মন্ডপগুলোতে তার ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে নিজামুল হক মোস্তফা শহীদ রানা বলেন-স্বাধীনতার পর থেকে আমার বাবা চুনারুঘাট-মাধবপুর আসন থেকে ৬বার এমপি নির্বাচিত হয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার কাজের মূল্যায়ন করতে গিয়েই সর্বশেষ তাকে সমাজ কল্যাণমন্ত্রী হিসেবে মনোনীত করেছিলেন। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন-মূলত বাবাই জননেত্রী শেখ হাসিনার সহযোগিতা নিয়ে চুনারুঘাট-মাধবপুরের রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, স্কুল কলেজ নির্মাণসহ সকল উন্নয়ন করেছেন। আমি চুনারুঘাট-মাধবপুরবাসী সার্বিক সহযোগিতা কামনা করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com