বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ডিবি পুলিশের অভিযান ॥ ১ চোর গ্রেফতার ॥ ৫টি মোটর সাইকেল উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮
  • ৫৮৬ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ ডিবি পুলিশ অভিযান চালিয়ে আল আমিন মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল চোর আটক ও ৫টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে। আটক আল আমিন মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুল কদ্দুস মিয়ার পুত্র।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ অক্টোবর বিকেলে ডিবির এসআই ইকবাল বাহার, এসআই আব্দুল করিম ও এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে ডিবি পুলিশ মাধবপুর উপজেলার নোয়াপাড়া সাহেব বাড়ি গেইট এলাকায় অভিযান চালায়। এ সময় দ্বীপ শিখা অটো ইঞ্জিনিয়ারিং এর পাশে অমৃতের ঘরের নিকট যাওয়া মাত্র ৪/৫ যুবক দৌড়ে পালিয়ে গেলেও আলআমিনকে আটক করতে সক্ষম হয়। এ সময় ওই ঘরে থাকা ৫টি মোটর সাইকেল জব্দ করে। স্থানীয় লোকজনের সামনে জিজ্ঞাসাবাদে আল আমিন জানায়, সাইকেলগুলো চোরাই। এগুলো বিভিন্ন জায়গা থেকে চুরি করে এনে বিক্রির জন্য এখানে রেখেছে। পালিয়ে যাওয়া যুবকরা তার সহযোগী বলেও জানায় আল আমিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com