শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

সঈদপুর বাজার মাদ্রাসায় অবহিতকরণ কর্মশালা

  • আপডেট টাইম বুধবার, ২ এপ্রিল, ২০১৪
  • ৪৬৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি) আয়োজিত কর্মশালায় বক্তারা বলেছেন- শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে নিজেদের সামর্থ্য ও সম্পদের যথাযথভাবে প্রয়োগ এবং পরিকল্পনা মাফিক উদ্যোগ গ্রহণ করে কাজ করতে হবে। বক্তারা শিক্ষার মানোন্নয়নসহ প্রাতিষ্ঠানিক উন্নয়নে স্থানীয় উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানান। নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজার ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় শেভরণ শিক্ষা কর্মসূচীর আওতায় বিডিএসসি এর উদ্যোগে গতকাল দুপুরে প্রাতিষ্ঠানিক পর্যায়ে অবহিতকরণ কর্মশালায় বক্তারা একথা বলেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন সঈদপুর বাজার ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ আয়ুব আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডিএসসি’র টিম লিডার আব্দুন নুর। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিডিএসসি’র প্রশিক্ষণ ও পরিবীক্ষণ কর্মকর্তা এসএমএ হাসনাত। বক্তব্য রাখেন ইউকে-বাংলা’র পরিচালক আকরম আলী। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য ফরিদ আলী, অভিভাবক সদস্য সৈয়দ আহমদ আলী, দাতা সদস্য সানোয়ার হোসেন খান, আলহাজ্ব লুৎফর রহমান, বিডিএসসি’র প্রকল্প কর্মকর্তা সাবিনা ইয়াসমিন ও আব্দুল্লা আল মামুন।
বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি) আয়োজিত কর্মশালায় বক্তারা বলেন-শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির হার বৃদ্ধি ও ঝরে পড়া হ্রাস তথা শিক্ষার হার বৃদ্ধি করার দায়িত্ব অভিভাবক, জনপ্রতিনিধিবৃন্দ, স্থানীয় উদ্যোক্তাসহ সকলকেই নিতে হবে। এজন্য প্রতিযোগিতামূলক, আনন্দঘন ও শিক্ষা সহায়ক পরিবেশ সৃষ্টি করতে হবে।
কর্মশালায় স্থানীয় উদ্যোক্তা, ধর্মীয়নেতা, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সঈদপুর বাজার ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com