শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে পূজামন্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহবান

  • আপডেট টাইম রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮
  • ৫২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে ৯০টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। তন্মধ্যে ১৩টি ইউনিয়নে ৮২টি এবং পৌরসভায় ৮টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ইতোমধ্যে এসব মন্ডপে প্রস্তুতি প্রায় সম্পন্ন।
এদিকে, পূজামন্ডপগুলোর নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি নারায়ন রায়, সভাপতি মন্ডলীর সদস্য কালীপদ ভট্টআচার্য্য, বাদল কৃষ্ণ বনিক, সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল প্রমুখ নেতৃবৃন্দ বলেন, নবীগঞ্জ উপজেলার ৯০টি পূজামন্ডপে সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজা সাড়ম্বরে পালনের প্রস্তুতি নেয়া হয়েছে। কিছু ঝুকিপর্ণ মন্ডপসহ সবগুলো মন্ডপেই প্রশাসনিক ব্যবস্থা জোরদার করার আহবান জানাচ্ছি। দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রশাসনসহ সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।
আগামী ১৫ই অক্টোবর সোমবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে নবীগঞ্জের সকল পূজামন্ডপে ৫ দিন ব্যাপী শারদীয় দূর্গাপুজা শুরু হবে এবং শুক্রবার মহা দশমীবিহিত পূজার মাধ্যমে দেবী বিসর্জনের মধ্য দিয়ে পূজা সম্পন্ন হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com