মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে বাস চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ॥ রাস্তা অবরোধ

  • আপডেট টাইম শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮
  • ৬৩১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজার চৌমুহনীতে সিলেটগামী অজ্ঞাত বাস চাপায় এক অজ্ঞাত পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী অজ্ঞাত পরিবহণের একটি যাত্রীবাহী বাস উপজেলার আউশকান্দি ইউনিয়নের বাজার সঈদপুর নামকস্থানে পৌঁছামাত্রই রাস্তাপারের সময় (৫০) বৎসর এক বৃদ্ধ ব্যক্তিকে মারাত্মক ভাবে চাপা দেয়। এ সময় অজ্ঞাত ব্যক্তির সারা শরীর তেতলে যায় এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় যানচলাচল স্বাভাবিক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com