বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে দুর্বৃত্তদের হামলায় ১ ব্যক্তি আহত ॥ সিলেট প্রেরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৬৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এনাম মিয়া (৪৫) নামে এক ব্যক্তি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত এনাম হবিগঞ্জ পৌর এলাকার আনোয়ারপুর গ্রামের মৃত আব্দুল গফুর।
স্থানীয় লোকজন জানায়, গতকাল রাত ৮ টার দিকে শহরের পুরাতন হাসপাতাল কোয়ার্টার এলাকায় স্টাফ কোয়ার্টার রাস্তার মুখে ৭/৮ জনের একদল লোক এনাম উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে বেধরক মারধর করে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তার আত্মীয় সূত্রে জানা যায়, এনামকে হাসপাতাল নিয়ে গেলে হামলাকারীরা তাকে চিকিৎসা দিতেও বাধার সৃষ্টি করে।
সূত্র জানায়, এনাম আদম ব্যবসার সাথে জড়িত। সে হবিগঞ্জের বেশ কয়েক যুবককে অবৈধ পন্থায় লিবিয়া হয়ে গ্রীস প্রেরণের চুক্তি করে। কিন্তু লিবিয়া যাবার পর ওই যুবকরা মাফিয়া চক্রের হাতে ধরা পরে। মাফিয়ার হাত থেকে মুক্তির জন্য এনাম তাদের আত্মীয় স্বজনের নিকট থেকে আরো বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিলেও তাদের মুক্ত করতে সময় ক্ষেপন করতে থাকে। কারো কারো ধারনা এসব কারণেও বিক্ষুব্ধ হয়ে হামলার ঘটনা ঘটতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com