বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মেয়র জিকে গউছের শহরের বাইপাস সড়ক সংলগ্ন আবর্জনার স্তুপ পরিস্কারের কাজ পরিদর্শন

  • আপডেট টাইম শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮
  • ৪৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কিবরিয়া পৌর মিলনায়তনের পিছনে বাইপাস সড়ক সংলগ্ন আবর্জনার স্তুপ এক্সকেভেটরের মাধ্যমে পরিস্কারের কাজ পরিদর্শন করেছেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১ টার দিকে মেয়র আলহাজ্ব জি, কে গউছ বাইপাস সড়ক পরিদর্শন করেন। এ সময় কমিউনিটি ডেভেলপম্যান্ট কমিটি সিডিসি’র সভাপতি আরব আলী, বর্জ্য ব্যবস্থাপনার সভাপতি মোঃ আলউদ্দিন মিয়া, ভানু বনিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মেয়র এলাকাবাসীর সাথে আলাপকালে বলেন স্থানীয় জনগনের বাধার কারনে হবিগঞ্জ পৌরসভার অধিগ্রহনকৃত জমিতে আবর্জনা ডাম্পিং করতে না পারায় সংকট সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে এ সংকট উত্তরণের জন্য সুশিল সমাজের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন বাসা-বাড়ীর ময়লা আবর্জনা ফেলা বন্ধ হলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। তাই পৌরসভা শত প্রতিকুলতার মাঝেও বর্জ্য অপসারণ কাজ চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com