মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সদর হাসপাতালে ফের সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ফের সক্রিয় হয়ে উঠেছে সাধারণ রোগীদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা পয়সা হাতিয়ে নেওয়া চোর চক্র। এতদিন রাতের বেলায় চুরির ঘটনা ঘটলেও হাসপাতাল এলাকায় এখন প্রকাশ্যে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটছে। সম্প্রতি এক শিশুর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে চোর চক্রের এক সদস্য। পরে তাকে উত্তম মাধ্যম দিয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়।
এছাড়াও ওই চক্রটি দিনের বেলায় ওয়ার্ডের ভেতরে ও বর্হি বিভাগের সামনে সাধারণ রোগীদের কাছ থেকে মোবাইল ফোনসহ টাকা পয়সা চুরি করে নিয়ে যাচ্ছে। সাধারণ রোগীদের অভিযোগ, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের দায়িত্বে সার্বক্ষণিক একজন পুলিশ কর্মকর্তা থাকলেও কাজের কাজ হচ্ছে না কিছুই। তারা আরও অভিযোগ করেন, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কিছু আসাধু কর্মকর্তাদের যোগসাজসেই এসব চুরির ঘটনা ঘটছে।
জানা যায়, গত বৃহস্পতিবার হাসপাতালের বর্হিবিভাগের সামন থেকে এক মহিলার মোবাইল ফোন ছিনতাই হয়ে যায়। পরে অনেক খোজাখুজি করেও তিনি তা আর পাননি। এক পর্যায়ে অসহায় হয়ে তিনি বাড়িতে চলে যান। শুধু তিনিই নন এমন শত শত রোগী ও স্বজনরা খপ্পরে পড়ে প্রতারণার শিকার হচ্ছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com