সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শাহজালাল ট্রাস্ট-কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে-চৌধুরী ॥ শিক্ষার হার যতো বাড়বে দেশ ও জাতি ততো বেশি উপকৃত হবে

  • আপডেট টাইম সোমবার, ১ অক্টোবর, ২০১৮
  • ৫৮৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শাহজালাল আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, সুশিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন দেশ ও জাতি উন্নতি লাভ করতে পারেনা। তিনি ট্রাস্ট এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের কল্যাণে ট্রাস্ট এর কাজ এগিয়ে নিতে আমার ব্যক্তিগত ও পৌর পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। তিনি গতকাল ৩০ সেপ্টেম্বর ২০১৮ রবিবার হবিগঞ্জ শাহজালাল আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-কর্তৃক নবীগঞ্জ সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন, হবিগঞ্জ শাহজালাল আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট এর চেয়ারম্যান মোঃ আব্দুল মুহিত রাসেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম চয়ন এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্ট এর অর্থ সম্পাদক মোঃ শামসুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। গতকাল ৩০ সেপ্টেম্বর রবিবার দুপুরে বাংলা বাজারস্থ সৈয়দ আজিজ-হাবীব উচ্চ বিদ্যালয়ে ট্রাস্টের চেয়ারম্যান মোঃ আব্দুল মুহিত রাসেল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম চয়নের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুল্কা দেবনাথ, সাহিত্য পএিকার হাতিয়ার এর সম্পাদক ও প্রকাশক কাজী মাওঃ এম হাসান আলী, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মোঃ আবুল কালাম মিটু, হবিগঞ্জ ওয়েলফেয়ার ছাত্র সংগঠনের সভাপতি মোঃ মুবাশ্বির হোসাইন চৌধুরী, ওসমানী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান ছানু, নবীগঞ্জ ইসলামি রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মাওঃ আব্দুর রক্বীব হক্কানী, নবীগঞ্জ ইসলামি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ ইব্রাহীম ইউসুফ, ট্রাস্ট এর প্রচার সম্পাদক আহমাদ আদিল আল জাবের, সদস্য মোঃ শায়েক ইসলাম চৌধুরী, তালুকদার আবুল হায়াত রুহিন, মোঃ শামীম আহমদ চৌধুরী শিপু, শাহ জামাল, মোঃ আব্বাস উদ্দিন চৌধুরী, মোঃ মাহফুজ আহমদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com