বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে প্রেমিকের ডাকে সাড়া দিয়ে রাতভর ধর্ষণের শিকার কিশোরী ॥ সিএনজি চালক ৪ লম্পটের বিরুদ্ধে মামলা ॥ আসামী গ্রেফতারে পুলিশ মাঠে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭৮৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে রাতভর গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৬)। ভোররাতে তাকে রাস্তায় ফেলে যায় ধষ র্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজার সংলগ্ন একটি ফিসারীর পরিত্যক্ত ঘরে গত মঙ্গলবার রাতভর তাকে ধর্ষণ করা হয়। কিশোরীর বাড়ি একই ইউনিয়নের খড়িয়া গ্রামে। এ ঘটনায় পুলিশের জিজ্ঞাসাবাদে প্রেমিকসহ আরো কয়েকজন সিএনজি চালকের নাম প্রকাশ করেছে ধর্ষণের শিকার কিশোরী। প্রেমিকের নাম স্বপন মিয়া (২৪)। সে ইমামবাড়ি বাজারের বাসিন্দা সাবেক মেম্বার সুন্দর মিয়ার পুত্র।
এ ঘটনায় কিশোরীর পিতা হিরানন্দ বাদী হয়ে প্রেমিক সিএনজি চালক ধর্ষক স্বপন মিয়া, দেবপাড়া গ্রামের হাজী মতিন মিয়ার ছেলে সিএনজি চালক মোশাহিদ মিয়া (২২) ও একই গ্রামের শমসু মিয়ার পুত্র সুমন (২০), পুরানগাও গ্রামের করিম মিয়ার পুত্র আব্দুল হামিদ এর নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজি চালক স্বপন মিয়া ভিকটিম কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে। এ সম্পর্কের সুবাধে গত মঙ্গলবার রাত অনুমান ১০টার দিকে ফোন করে প্রেমিকা কিশোরীকে তার সাথে দেখা করতে ইমামবাড়ী বাজারে আসার জন্য বলে। সরল বিশ^াসে প্রেমের টানে পিতা-মাতাকে না জানিয়ে লুকিয়ে ঘর থেকে বের হয়ে ইমামবাড়ি বাজারে এসে প্রেমিক স্বপনের সাথে দেখা করে। এ সময় স্বপন তাকে ফুসলিয়ে ইমামবাড়ী বাজার সংলগ্ন মজুর খানের ফিশারীর পরিত্যক্ত একটি ঘরে নিয়ে যায়। সেখানে স্বপনসহ আরো কয়েক লম্পট সিএনজি চালক মিলে কিশোরীকে রাতভর গণধর্ষণ করে। গতকাল বুধবার ভোর রাতে কিশোরীকে স্থানীয় পুরানগাঁও গ্রামের মুছি বাড়ী সংলগ্ন স্থানে রেখে ধর্ষক লম্পটরা চলে যায়। পরে ধর্ষিতা কিশোরী ইমামবাড়ী বাজারে আসে। বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে ওসি (অপারেশন) উত্তম কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ ইমামবাড়ি বাজারে আসেন। পুলিশ কিশোরীর নিকট থেকে ঘটনা অবহিত হয়ে তাকে নিয়ে ঘটনাস্থল মজুর খানের ফিশারী পরিদর্শন করেন। পরে কিশোরীকে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন। পুলিশের জিজ্ঞাসাবাদে ধর্ষিতা যুবতী ঘটনার বিস্তারিত বিবরণসহ ধর্ষকদের নাম প্রকাশ করে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কয়েকজনের একদল লোক মেয়েটিকে ধর্ষক করে পুরানগাঁও মুছি বাড়ি সংলগ্ন স্থানে ফেলে যায়।
নবীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ মোঃ সোহেল রানা জানান, ভিকটিম কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষকদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ধরণের ঘটনা ওই এলাকায় ইতোপূর্বে কখনও ঘটেনি বলে উল্লেখ করে ধর্ষকদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com