বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ ভূমি অফিসে হামলার প্রতিবাদে জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নিন্দা ও ক্ষোভ প্রকাশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭১০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদ, নিন্দা ও বিক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
হবিগঞ্জ জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি সাম্মির আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মোতাকাব্বির সংবাদপত্রে প্রেরিত এক পত্রে ওই নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। নেতৃবৃন্দ ভূমি অফিসে হামলাকারী ব্যক্তিদের অবিলম্ভে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবী জানান।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর ২০১৮ইং, মঙ্গলবার শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে একদল লোক সস্ত্রাসী হামলা চালায়। এ সময় অফিসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং হামলাকারীরা অফিসে রক্ষিত ১নং সত্যলিপি রেজিষ্ট্রার বইটি নিনেয় নিয়ে যায়। এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com