বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি প্রার্থী রেজার সমর্থনে মন্দরী ও সুজাতপুর ইউনিয়নে পথসভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও হবিগঞ্জ জেলাকৃষক লীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবীর রেজার সমর্থনে বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ও ১৩নং মন্দরী ইউনিয়নে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী চলা এই গণসংযোগে এমপি প্রার্থী হুমায়ুন কবীর রেজা এবং কৃষক লীগ নেতাকর্মীসহ তার সমর্থকরা স্বতস্ফুর্তভাবে অংশ নেন। এ সময় তারা বিভিন্ন গ্রামের লোকজনের সাথে কথা বলেন এবং বর্তমান আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন।
পৃথক পথসভায় এমপি প্রার্থী হুমায়ুন কবীর রেজা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। বর্তমানে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে নিয়ে গেছেন উন্নয়নশীল দেশের কাতারে।
গণসংযোগকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি শাহজাহান চৌধুরী সেজু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার রায়, শামাল হোসাইন ও মহিবুল ইসলাম কাউছার, সাংস্কৃতিক সম্পাদক হেলাল মেম্বার, জেলা কৃষক লীগ নেতা আজিজুল হাকিম, শারফিন চৌধুরীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com