মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মাধবপুরের যুবক নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সুমন মিয়া (৩২)। ভাগ্য বদলাতে রঙিন স্বপ্ন নিয়ে গিয়েছিলেন মালয়েশিয়ায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সে দেশে একটি সড়ক দুর্ঘটনায় সুমন মিয়া ও তার পরিবারের সব স্বপ্ন কেড়ে নিয়েছে। নিহত সুমন মিয়া উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের আহাদ মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর বাসা থেকে নিজ কর্মস্থলে রওয়ানা দেন সুমন মিয়া। সকাল সাড়ে ৯টার দিকে মালয়েশিয়ার কোতা দামানসারা সিলাংগর এলাকায় বাস স্টপিজে সুমন মিয়াসহ কিছু যাত্রী অপেক্ষমাণ ছিলেন। এসময় একটি প্রাইভেট কার তাদের ওপর ওঠে গেলে সুমন মিয়াসহ ৯ বাংলাদেশি আহত হন। আহতদের উদ্ধার করে সুংগায়বুলু হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে ১১দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে সুমন মিয়া মারা যান।
সুমনের প্রতিবেশীরা জানান, দুই ভাই ও এক বোনের মাঝে সুমন মিয়া দ্বিতীয়। পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে প্রায় ১০বছর আগে মালয়েশিয়া পাড়ি জমায় এ যুবক। প্রায় আড়াই বছর আগে সুমন দেশে এসেছেন।
সুমনের ছোট ভাই ধর্মঘর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আল আমিন জানান, মালয়েশিয়া থেকে তার ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে।
এদিকে সুমনের মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com