শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার ৮ আসামি কারাগারে বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ উপজেলায় চ্যাম্পিয়ন দক্ষিণ-পূর্ব ইউনিয়ন একাদশ

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৯৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন হয়েছে ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন একাদশ। গতকাল বৃহস্পতিবার বিকালে এলআর হাইস্কুল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন। প্রায় ২০ হাজার দর্শক খেলা উপভোগ করেছে। উপজেলা প্রশাসন আয়োজিত টুর্নামেন্টে উপজেলার ১৫ ইউনিয়ন অংশ নিয়েছিল।
গতকাল ফাইনাল খেলার প্রথমার্ধে গোল করে ৩নং ইউনিয়নকে এগিয়ে রাখেন খেলোয়াড় হাবিবুর রহমান। দ্বিতীয়ার্ধের খেলায় ২নং ইউনিয়নের খেলোয়াড় অপি ১টি গোল করে খেলায় সমতা ফেরান। পরে চমৎকার খেলা প্রদর্শন করে দ্বিতীয় গোল করে ৩নং ইউনিয়নের খেলোয়ার হাবিবুর রহমান। অবশেষে ২-১ গোলে জয়ী হয়ে জেলা পর্যায়ে খেলার সফলতা পেয়েছে বানিয়াচং ৩নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ একাদশ।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে গোল্ডেনবুট পেয়েছেন ৩নং ইউনিয়নের খেলোয়াড় শাহিন মিয়া। অপরদিকে টুর্নামেন্টে সর্বোচ্চ (৪টি) গোল করে গোল্ডেনবল পেয়েছেন ২নং ইউনিয়নের খেলোয়াড় অপি।
উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি ইউএনও মো. মামুন খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারি আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমির হুসেন মাস্টার। পুরষ্কার বিতরণ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হুসেন খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, এসিল্যান্ড সাব্বির আহমেদ আকুঞ্জী, ওসি মোজাম্মেল হক, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, রেখাছ মিয়া, হাবিবুর রহমান, ওয়ারিশ উদ্দিন খান, এরশাদ আলী, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, সাংবাদিক ফোরাম সেক্রেটারি রায়হান উদ্দিন সুমন। খেলায় প্রধান রেফারি ছিলেন আবুল কাশেম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com