শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শাহজালাল কলেজের উদ্যোগে মাধবপুরে আনন্দ র‌্যালী, শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬১০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ঐতিহ্যবাহী শাহজালাল কলেজকে সরকারি করায় কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালী, শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। সকাল ১১ ঘটিকায় কলেজ অধ্যক্ষের নেতৃত্বে শাহজালাল কলেজ থেকে আনন্দ র‌্যালী শুরু হয়ে মনতলা বাজার প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে গিয়ে র‌্যালী ও শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করেন অধ্যক্ষ মোঃ মোজাম্মিল হক। পরে ছাত্র-ছাত্রী অভিভাবক ও অতিথিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মোঃ সিরাজুল হক, সহযোগি অধ্যাপক মোঃ মহিউদ্দিন, সিদ্দিকুর রহমান, একেএম নুরুল ইসলাম, আব্দুল জব্বার, হাবিবুর রহমান, অরক চক্রবর্তি, মাজহারুল ইসলাম, মাহবুব ইসলাম, ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ, মোঃ আপন মিয়া, প্রতিষ্টাতা সদস্য কাজী আরিফুল আম্বিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধু, ব্যাংকার জিয়াউল বর চৌধুরী জিলু, মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল চৌধুরী, আক্তার হোসেন মনির, ডাঃ এনামূল হক শাহরাজ, আব্দুর রশিদ, সাংবাদিক আবুল হোসেন সবুজ, জিবি’র সদস্য আব্দুস সামাদ সুমন, আক্তার হোসেন এবং কলেজ শিক্ষকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com