বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে লন্ডন প্রবাসীর বাসায় দুঃসাহসিক চুরি ॥ শিশুসহ আটক ৬, চোরাই মাল উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে মোহনপুর এলাকায় লন্ডন প্রবাসীর বাসায় অভিনব কায়দায় চুরি। শিশু চোরসহ ৬ জন আটক। চোরাই মালামাল উদ্ধার। শায়েস্তানগর এবি ব্যাংকের পেছনে দুতলা বাসার মালিক লন্ডন প্রবাসী শামছু উদ্দিন। তিনি স্ব-পরিবার লন্ডনে বসবাস করছেন। বাসাটি তালাবদ্ধ থাকে। মাঝে মাঝে একজন কেয়ারটেকার বাসাটি দেখাশুনা করে। এই সুযোগে শিশুসহ একদল চোর ওই বাসায় প্রবেশ করে ৩ দিন ধরে রান্না করে ও খাওয়া দাওয়া করছে এবং রাতের আধারে সুযোগ বুঝে মূল্যবান মালামাল পাচার করছে। গতকাল মঙ্গলবার সকালে মূল্যবান মালামাল নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ৪ শিশু চোরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ব্যাটারী, লাইট ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র উদ্ধার করেন। আটককৃতরা হল, শহরের যশেরআব্দা এলাকার শেবলু মিয়া (১৩), রায়হান উদ্দিন রাজু (১১), সোহাগ (৯) ও মাইনুদ্দিন (১০)। তাদের স্বীকারোক্তি মতে সন্ধ্যায় এসআই জহির উদ্দিন শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ২ চোরকে আটক করেন। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com