বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনালে নবীগঞ্জ পৌর একাদশ চ্যাম্পিয়ান

  • আপডেট টাইম বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় ফুটবল গোলন্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। দুপুর ২টায় উক্ত ফাইনাল খেলায় নবীগঞ্জ পৌরসভা একাদশ বনাম পানিউন্দা ইউনিয়ন একাদশ মুখোমুখি হয়। খেলায় ২-০ গোলে নবীগঞ্জ পৌর একাদশ চ্যাম্পিয়ান হয়। রানার্স আপ দল পানিউন্দা ইউপি একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলের হাতে ট্রপি তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে এবং ওহি দেওয়ান চৌধুরীর পরিচালনায় সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আলমগীর চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্ট কমিটির সভাপতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য এডঃ সুলতান মাহমুদ, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা মৎস্যজীবিলীগ সভাপতি ও কাউন্সিলর আব্দুস ছালাম, কাউন্সিলর সুন্দর আলী, জাকির হোসেন, পৌর মৎস্যজীবিলীগ সভাপতি রফিক মিয়া মেম্বার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, মহিলা আওয়ামীলীগ সভাপতি দিলারা হোসেন, শেখ ছইফা আক্তার কাকলী প্রমুখ। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন পৌর একাদশের দলীয় অধিনায়ক কৃতি ফুটবলার এসডি আকাশ, ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন পৌর একাদশের খেলোয়াড় মাসুম। সেরা গোল দাতা নির্বাচিত হন পানিউন্দা ইউপি একাদশের শাহীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com