শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে সৎসঙ্গের উদ্যোগে বিশেষ সৎসঙ্গ অনুষ্টিত

  • আপডেট টাইম সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩১তম জন্মদিবসকে কেন্দ্র করে শুভ ভাদ্র পরিক্রমা শুরু হয়েছে। এতে করে ভক্তবৃন্দের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নামজপ, সদগ্রস্থাদি পাঠ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে প্রতিদনই সৎসঙ্গ অনুষ্টিত হয়। গতকাল শনিবার রাতে নবীগঞ্জ পৌর এলকার কানাইপুরে নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেলের আয়োজনে ২২তম দিনের ভাদ্র পরিক্রমা অনুষ্টিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল, ডাঃ মিহির লাল সরকার, মৃম্ময় কান্তি দাশ বিজন, বিধু ভুষন গোপ, স্বাস্থ্য পরিদর্শক গোপেশ দাশ, রশময় শীল, শিক্ষক সুব্রত দাশ, শিক্ষক হরিপদ দাশ, শিক্ষক সঞ্জয় ধাম, রাখাল চন্দ্র দাশ, নরেশ চন্দ্র দাশ, শংকর গোপ, নারায়ন গোপ, নারায়ন দাশ, সজল চন্দ্র দেব, নিতেশ দাশ, দিপন চন্দ্র দাশ, নয়ন চন্দ্র দাশ, বিশ্বজিত গোপ, নয়ন সরকার, জয়হরি দেব প্রমূখ। অনুষ্ঠানের শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের পঞ্চনীতি, জীবনী ও বানীর উপর আলোচনা তুলে ধরা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com