বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের কোর্টষ্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালত ॥ অগ্রীম রিপোর্ট তৈরীসহ বিভিন্ন অভিযোগে ॥ দি জাপান-বাংলাদেশ, নিউ লাইফ ও হবিগঞ্জ হসপিটালকে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের কোট ষ্টেশন এলাকায় বিভিন্ন প্রাইভেট হাসপাতালে গতকাল মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াছিন আরাফাত রানা, জান্নাত আরা নিপা ও তাসলিমা শিমা মুক্তার নেতৃত্বে অভিযান কালে ‘দি জাপান বাংলাদেশ হাসপিটাল’ কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও মূল্য তালিকা না থাকায় ১০ হাজার টাকা, একই এলাকার ‘দি নিউ লাইফ হাসাপতাল’ কে একই অভিযোগে ১০ হাজার টাকা এবং হবিগঞ্জ হসপিটাল প্রাইভেট লিমিটেডকে অগ্রিম রিপোর্ট তৈরি করে রাখা ও ভুল রিপোর্টসহ বিভিন্ন অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বেশ কিছু অগ্রিম রিপোর্ট জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন পেশকার সালাহ উদ্দিনসহ হবিগঞ্জ সদর থানা পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com