বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে জমি নিয়ে বিরোধ দু’দলের সংঘর্ষে আহত ১৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৮৫ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা ও দু’দলের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে করাব গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ওই গ্রামের সুদর্শন দেবের সাথে একই গ্রামের জিতেন্দ্র দেবের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাতে পল্লী চিকিৎসক সুদর্শন দেব কদম তৈলি থেকে তার ফার্মেসী বন্ধ করে বাড়ি যাওয় সময় মাজার নামক স্থানে পৌছুলে প্রতিপক্ষের লোকজন থাকে মারপিট করে। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে ১৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় উজ্জ্বল দেব (৩০), রঞ্জিত দেব (৩৪), অসিম দেব (২৮), দিজেন্দ্র দেব (৫০), শৈলেন দেব (৫৫), সায়েদ মিয়া ও আহত সুদর্শন দেবকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এ সংঘর্ষে ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com